August 9, 2013
কাল বাইশে শ্রাবণ ছিলো।সকাল থেকে তুমুল বৃষ্টি হয়েছে।সকালবেলায় বারান্দায় বেরিয়ে দেখি রথের মেলা থেকে কেনা আমাদের জুঁই-লতায় ফোঁটা ফোঁটা বৃষ্টি জমে আছে। খুশিতে মাথা দোলাচ্ছে লক্লকে কুমড়োলতা , আর সামনের বাড়ির কামিনীগাছে কোত্থেকে যেনো হারিয়ে যাওয়া ফুল গুলো ফিরে এসেছে।
শেষ শ্রাবণের বর্ষা তার সমস্ত বিক্রম নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের গলিতে।
আমাকে বেরোতে হল ন'টায়। রামপ্রসাদের রিকশা চড়ে।তারপর ট্রেন। দরজার কাছে দাঁড়িয়ে হাওয়া আর বৃষ্টি খেতে খেতে গিয়ে নামলাম বামনগাছিতে ।
গাড়ির জন্যে দাঁড়িয়ে আছি,একটা বাসন দোকানের সামনে । ঝিরঝিরে বৃষ্টি তখনো হয়ে চলছে। হঠাৎ দেখি সামনের নারকেল গাছ গুলোয় কি যেন নড়ে উঠছে। চশমাটা চোখে দিলাম,দেখি গাছের উপরে বৃষ্টি ভিজে ক্লান্ত হওয়া বকেদের একটা গোটা কলোনি। গ্রে হেরন,পন্দ হেরন,নাইট হেরন, লেসার করমোরান্ট। মাঝে মাঝেই ওরা ভেজা ডানা ঝাপ্টে নিচ্ছে।
মনটা আনন্দে কিরম করে উঠলো। আহা, সেই ছোটোবেলায় চন্দন্দা'দের বাগানের তেজপাতা গাছে এক জোড়া ওয়াক্ মানে নাইট হেরন থাকতো। রাতের বেলা "ওয়াক্ , ওয়াক " ডেকে চাঁদের উপর দিয়ে উড়ে যেতো,ভোরবেলায় ফিরে আসতো গাছ-বাড়িতে।
একদিন ভোরে ওয়াক্রা আর বাড়ি ফিরলো না।আমরা বেশ কদিন অপেক্ষা করলাম,তারপর ক'বছর পরে চলে গেলাম নতুন বাড়িতে।
আমার সেই ছেলেবেলার ওয়াকরাই যেনো কাল বৃষ্টি দিনের নারকেল গাছে উড়ে এলো। আহা, এমনি হঠাৎ হঠাৎ কত কিছুই যে ফিরে পাওয়া হয়।
এমনি হঠাৎ...
— at ভিজে যাওয়া মেঘ ডানা...ভিজে যাওয়া এই মন আনমনা.শেষ শ্রাবণের বর্ষা তার সমস্ত বিক্রম নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আমাদের গলিতে।
আমাকে বেরোতে হল ন'টায়। রামপ্রসাদের রিকশা চড়ে।তারপর ট্রেন। দরজার কাছে দাঁড়িয়ে হাওয়া আর বৃষ্টি খেতে খেতে গিয়ে নামলাম বামনগাছিতে ।
গাড়ির জন্যে দাঁড়িয়ে আছি,একটা বাসন দোকানের সামনে । ঝিরঝিরে বৃষ্টি তখনো হয়ে চলছে। হঠাৎ দেখি সামনের নারকেল গাছ গুলোয় কি যেন নড়ে উঠছে। চশমাটা চোখে দিলাম,দেখি গাছের উপরে বৃষ্টি ভিজে ক্লান্ত হওয়া বকেদের একটা গোটা কলোনি। গ্রে হেরন,পন্দ হেরন,নাইট হেরন, লেসার করমোরান্ট। মাঝে মাঝেই ওরা ভেজা ডানা ঝাপ্টে নিচ্ছে।
মনটা আনন্দে কিরম করে উঠলো। আহা, সেই ছোটোবেলায় চন্দন্দা'দের বাগানের তেজপাতা গাছে এক জোড়া ওয়াক্ মানে নাইট হেরন থাকতো। রাতের বেলা "ওয়াক্ , ওয়াক " ডেকে চাঁদের উপর দিয়ে উড়ে যেতো,ভোরবেলায় ফিরে আসতো গাছ-বাড়িতে।
একদিন ভোরে ওয়াক্রা আর বাড়ি ফিরলো না।আমরা বেশ কদিন অপেক্ষা করলাম,তারপর ক'বছর পরে চলে গেলাম নতুন বাড়িতে।
আমার সেই ছেলেবেলার ওয়াকরাই যেনো কাল বৃষ্টি দিনের নারকেল গাছে উড়ে এলো। আহা, এমনি হঠাৎ হঠাৎ কত কিছুই যে ফিরে পাওয়া হয়।
এমনি হঠাৎ...
No comments:
Post a Comment